
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লা শিক্ষাবোর্ডে স্বনামধন্য বিদ্যালয় গুলোর মধ্যে অন্যতম কুমিল্লা মডার্ন হাই স্কুলে ফের অস্থিরতা সৃষ্টি ও শিক্ষার পরিবেশ বিনষ্টের অপতৎপরতা শুরু করেছে একটি মহল।এবারও নতুন বছরে শিক্ষার্থী ভর্তি ও আগামী এসএসসি পরীক্ষার্থীদের চূড়ান্ত প্রস্তুতিসহ শিক্ষা কার্যক্রমে বিঘ্ন ও অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চলছে। এসবের নেপথ্যে আওয়ামী লীগ-যুবলীগের স্থানীয় পর্যায়ের পলাতক নেতাদের দোসর হিসেবে পরিচিত ও চব্বিশের গণঅভ্যুত্থানের পর স্বেচ্ছায় পদত্যাগকারি সাবেক প্রধান শিক্ষক আকতার হোসেনের সরাসরি ইন্ধন রয়েছে বলে অভিযোগ ওঠেছে।
এদিকে বিদ্যালয়ের অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মচারিদের রাজনৈতিক লেজুরবৃত্তিতা ছেড়ে নিজেদের মধ্যে মতভেদ সৃষ্টি না করে শিক্ষার সুষ্ঠু ও স্বাভাবিক কার্যক্রম বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
অপরদিকে সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও ভর্তিবাণিজ্যসহ বিভিন্ন বিষয়ের অভিযোগ তদন্তের জন্য সদ্য বদলী হওয়া জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার জেলা শিক্ষা অফিসারকে প্রধান করে যে তিন সদস্যের তদন্ত কমিটি করেছিলেন, সেই কমিটির তদন্ত দীর্ঘ এক বছরেও অগ্রগতি না হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকরা বিস্ময় প্রকাশ করেছেন। তদন্ত প্রতিবেদনের অগ্রগতি না থাকায় বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে গ্রুপিং ও ভুল বুঝাবুঝি সৃষ্টি হচ্ছে। যা প্রতিষ্ঠানটির স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে।
অভিযোগ রয়েছে, এসব শিক্ষকরা স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অনুসারির আদলে কাজ করতেন এবং এদের দুই/তিনজন আওয়ামী লীগ ও যুবলীগের ওয়ার্ড কমিটির পদে নিজেদের নামও লিখিয়েছিলেন। এদিকে জেষ্ঠ্যতার ভিত্তিতে সরকারি বিধি অনুযায়ি তৎকালিন জেলা প্রশাসক কর্তৃক দায়িত্ব প্রদান করা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুসরাত জাহানকে নানাভাবে বেকায়দায় ফেলার চেষ্টা এবং শিক্ষকদের মধ্যে গ্রুপিং সৃষ্টি ও বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টির অপতৎপরতা চালাচ্ছেন সাবেক প্রধান শিক্ষকের সিন্ডিকেট। ফলে ৩২ বছরে অভিভাবক ও শিক্ষার্থীদের আস্থার প্রতীক কুমিল্লা মডার্ণ হাই স্কুলে অস্থিরতা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্টের আশঙ্কা দেখা দিয়েছে।
১৯৯৩ সালে প্রতিষ্ঠিত কুমিল্লা মডার্ণ হাই স্কুলের দিবা ও প্রভাতী শাখায় প্রায় আট হাজার শিক্ষার্থী রয়েছে। প্রতিষ্ঠানটিতে এমপিওভুক্ত ৪৫জন ও নন-এমপিওভুক্ত ৯২জন শিক্ষক কর্মরত আছেন। অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীদের অভিযোগ, চব্বিশের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তৎকালিন জেলা প্রশাসকের কাছে স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দিয়ে বিদ্যালয় ছেড়ে যাওয়ার পর ফ্যাসিস্টদের দোসর আক্তার হোসেনকে স্কুলে ফের স্বপদে ফিরিয়ে আনতে কতিপয় শিক্ষক চেষ্টা-তদবিরে নেমেছেন।
এ বিষয়ে জানতে সোমবার সকালে তদন্ত কমিটির প্রধান কুমিল্লা জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলামকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672