
নরুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ
জাতীয়তাবাদীদল বিএনপি ফরিদপুর -৪ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কৃষকদলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুল বলেন,বিএনপি ক্ষমতায় গেলে নারী অভিভাবকদের ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে৷ তিনি আরো বলেন, আগামী ফেব্রুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে গনতন্ত্র রক্ষার স্বার্থে, দেশের মানুষের কল্যানের স্বার্থে, ধানের শীষে ভোট দিয়ে গনতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করবেন।

সোমবার(৮ডিসেম্বর) সকাল ১১ টায় ফরিদপুরের সদরপুর উপজেলার চাররশি সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ম মৃধা বাড়ির উঠানে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন দেশের প্রয়োজনে মানুষের প্রয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে আল্লাহপাক যেন সুস্থ্যতার সাথে নেক হায়াত দান করেন। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এসে ২৫ বিঘা জমির খাজনা মওকুফ করেছিল। মেয়েদের বিনা বেতনে শিক্ষার ব্যাবস্থা করেছিল। এবার ক্ষমতায় আসলে ৪ কোটি পরিবারের মহিলা অভিভাবকদের ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে। ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসে মা বোনেরা সেই সুবিধা ভোগ করবেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুতজ্জামান, সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, যুগ্ম আহবায়ক কে,এম,আবু সাঈদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক জাওয়াদ মোল্যা, শ্রমিকদলের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন,ছাত্রদল নেতা তুষার মাহমুদ,যুবদল নেতা সোবাহান হোসেন ইকবাল, যুবদল নেতা মুন্সী ইশারত সহ বিভিন্ন অংগ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সদরপুর উপজেলা বিএনপি ও অংগসংগঠনের উদ্যাগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ৩২ জন বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্নয়ে দুঃস্থ্য অসহায় প্রায় ১২ শত রোগীকে বিনামুল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরন করা হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672