
মোঃ রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় পটুয়াখালীর বাউফলে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের মরহুম আলহাজ্ব সৈয়দ আহমেদের বাসভবনে এ কার্যক্রমের উদ্বোধন করেন তার ছেলে ও বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সামুয়েল আহমেদ লেনিন।
উদ্বোধনী বক্তব্যে সামুয়েল আহমেদ লেনিন বলেন, “১৮ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাউফল পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ৫০০ দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম শুরু করেছি।”

তিনি আরও বলেন, “জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা সাধারণ মানুষের সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছি। এজন্য পৌরসভার ৯টি ওয়ার্ডে ৫০০ পরিবারের মাঝে শীতবস্ত্র ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে। মানুষের অধিকার ও সেবার জন্য কাউকে আর কোথাও যেতে হবে না—আমরাই তাদের কাছে যাবো। জনগণমুখী সেবাই আমাদের লক্ষ্য।”
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন—
বাউফল উপজেলা বিএনপির সদস্য তরিকুল ইসলাম মোস্তফা, যুবনেতা মোঃ শাহ আলম, আসাদুল ইসলাম আসাদ, আলী আজগর সুজন, ছাত্রনেতা রিয়াজুল ইসলাম রিয়াজ, আশিক বিল্লাহ, স্বেচ্ছাসেবক নেতা রিজভী, শামিম, বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক ইশতিয়াক রসুল শোয়েব, স্বেচ্ছাসেবক নেতা তারেক, টিপু সুলতান, ছাত্রনেতা রাকিব, রনি, জিহাদসহ আরও অনেকে।
আয়োজকরা জানান, পুরো শীত মৌসুম জুড়েই শীতার্ত ও অসহায় মানুষের মাঝে আরও শীতবস্ত্র বিতরণ করা হবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672