
নাজমুল আদনান টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক চাপায় মোঃ রনি মিয়া (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নি*হ-ত হয়েছেন।
সোমবার (৮ ডিসেম্বর) রাত ৮ টায় টাঙ্গাইল- ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল ক্যান্টনমেন্ট শাহপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। ঘাটাইল থানার ডিউটি অফিসার এএসআই মোঃ সায়েম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রনি মিয়া টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার জটাবাড়ী এলাকার জহুর আলীর ছেলে। তিনি মধুপুর তৌফিক প্লাজায় দোকানী ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত রনি মধুপুর হতে ঘাটাইলের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে আসার সময় উপজেলার ক্যান্টনমেন্ট শাহপুর নামক স্থানে পৌঁছলে একটি ট্রাক পিছন থেকে তাকে চাপা দিয়ে চলে যায়। এ সময় তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন।
ঘাটাইল থানার এএসআই মোঃ সায়েম হোসেন জানান, ট্রাক আরোহী দ্রুত স্থান ত্যাগ করায় তাৎক্ষণিকভাবে তার নাম ঠিকানা পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672