
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধিঃ
কুমিল্লা জেলার বুড়িচং থানার পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) রাতে বুড়িচং থানায় কর্মরত এসআই মোঃ রাকিবুল হাসান, এএসআই মোঃ শাহ পরান এবং সঙ্গীয় ফোর্স মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ২নং বাকশিমুল ইউনিয়নের কোদালিয়া এলাকায় বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ মোঃ ইসহাক (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইসহাক বুড়িচং থানার বাড়ি কোদালিয়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।থানা সূত্রে জানা যায়, উদ্ধারকৃত গাঁজা ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং মামলার তদন্ত দ্রুততার সাথে এগিয়ে নেওয়া হচ্ছে।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং এ ধরনের অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ “দৈনিক খোলাকন্ঠ”, ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672