
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধিঃ
খেলাধুলায় বাড়ে বল,মাদক ছেড়ে খেলতে চল এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা জেলার বুড়িচং পৌরসভার জগতপুর গ্রামে সুবহা গাজী যুব সমাজ কর্তৃক আয়োজিত ফ্রিজ কাপ মিনিবার টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৭ ডিসেম্বর বিকেলে জগতপুর সুবহা গাজী মসজিদের মাঠ প্রাঙ্গণে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে।
কফিল উদ্দিন ফাউন্ডেশনের আয়োজনে বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব কবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব কুমিল্লা ৫ (বুড়িচং – ব্রাহ্মণপাড়া) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দিন জসিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাবেদ কাউসার সবুজ, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ মো জাবেদ আহমেদ,আমেরিকা প্রবাসী মো মসিউর রহমান ফারুক,বিশিষ্ট ব্যবসায়ী মো সুলমান মোল্লা, বিশিষ্ট সমাজসেবক আবুল হোসেন পুলিশ সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন জয় একাদশ বনাম মনা গাজী একাদশ।