
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ কুমিল্লাঃ
ভালো ফলাফল অর্জন করায় নতুন বছরের প্রথম দিনে
কুমিল্লা জেলার বুড়িচং পৌরসভা ৪ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পূর্ণমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫১ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে উপহার বিতরন করেন বিশিষ্ট সমাজসেবক, যুবসমাজের আইকন, বুড়িচং উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো এনামুল হক।
বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) সকালে পূর্ণমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত মোট ১৭ শাখার সেরা ৩ জন করে ৫১ ছাত্র-ছাত্রীকে এই উপহার প্রদান করেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ণমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সিনিয়র শিক্ষক কবির হোসেন, মেহরুন নেসা,সিনিয়র শিক্ষকা সেফালি আক্তার, আয়েশা সুলতানা, মাসুম রানা,শাখাওয়াত হোসেন সহ প্রত্যেক শ্রেণি শাখার শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মো এনামুল হক বলেন শিক্ষার্থীদের লেখাপড়ায় মনযোগী করতে এবং এলাকায় শিক্ষার মান উন্নয়নে, এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের ভালো ফলাফলের আত্মবিশ্বাস তৈরি করতে এই উপহার। সবাইকে ভালো করে পড়াশোনা করে দেশের সেবায় অবদান রাখার আহবান জানান।