
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধিঃ
খেলাধুলা শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য অতি গুরুত্বপূর্ণ।সুস্থ থাকতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। মাদকাসক্তি থেকে দূরে থাকতে হলে এবং মাদক মুক্ত ও সুস্থ সমাজ গড়তে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা করলে শারীরিক ও মানসিক চাহিদা পূর্ণ হবে ফলে তারা খারাপ কাজ এবং মাদকের দিকে ঝুঁকবে না। সুস্থ সমাজ যদি গড়তে না পারি, তাহলে বিত্তশালী হলে লাভ নেই।মেধা ভিত্তিক তারুণ্য নির্ভর সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই।
শনিবার (৩ জানুয়ারি) বিকেলে বুড়িচং পৌরসভার ৪ নং ওয়ার্ডের পূর্ণমতি উওরপাড়া বড় মসজিদ সংলগ্ন মাঠে গ্রামীন হেলদি চাইল্ড স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত অনূর্ধ্ব ১৩ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী ম্যাচে বুড়িচং উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো এনামুল হক সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
মো মাসুম গাজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং সদর ইউনিয়নের ২ বারের সাবেক চেয়ারম্যান, বুড়িচং উপজেলা যুবদলের আহবায়ক জাবেদ কাউসার সবুজ। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো মুমিনুল হক খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম,সহ সভাপতি সাদেক মিয়া, সাবেক মেম্বার আব্দুল সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হেসেন সাগর,সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সেলিম মিয়া,৪ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ সভাপতি বিল্লাল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক গিয়াস ভুইয়া, ছাত্রদলের সভাপতি ইমরুল কায়েস,শ্রমিক দলের সভাপতি আলাউদ্দিন ভূঁইয়া, ছাএনেতা সিয়াম সহ অসংখ্য দর্শক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শুভ উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেন নোয়াপাড়া একাদশ বনাম বন্ধুরবাড়ি একাদশ।নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে ট্রাইবেকারে জয় পায় নোয়াপাড়া একাদশ।