
স্টাফ রিপোর্টার মোঃ শাহাদাত হোসেন
বিএনপির চেয়ার পার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ফরিদপুর জেলার ভাঙ্গা পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাস্তখোলা মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় বাস্তখোলা মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম বাবুল খান। প্রবীণ বিএনপি নেতা ইদ্রিস মাতুব্বরের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সহসভাপতি ওবায়দুল আলম সম্রাট, সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা, যুগ্ম সম্পাদক ফজলে সোবহান শামীম, পৌর বিএনপির সাবেক সভাপতি আবু জাফর মুন্সী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান পান্না, পৌর বিএনপির আহবায়ক এমএ ওয়াদুদ, পৌর বিএনপি নেতা পলাশ মুন্সী, আলম মুন্সী, সাবেক চেয়ারম্যান নাসিমুল হক মিলন, ওয়ার্ড বিএনপি নেতা বাদল মাতুব্বর, শহিদ মাতুব্বর, শাহাদাৎ মাতুব্বর, মেহেদী মাতুব্বর, কায়ুম মুন্সী, টিপু শিকদার এবং মৎস্যজীবি দল জুবায়ের হোসেন ফরায়েজি সার্বিক তত্ত্বাবধানে বেগম জিয়ার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।