
রিয়াজ রহমান জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধিঃ
আন্তর্জাতিক সেবামূলক সংস্থা মাদীনাতুল খাইরি আল-ইসলামীর উদ্যোগে আগামী ১২ জানুয়ারী ২০২৬ ইংরেজী সোমবার জগন্নাথপুর উপজেলার মাদীনাতুল উলূম হবিবপুর হাফিজিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশাল ইসলামী জলসা ও ক্বেরাত-হামদ-নাত প্রতিযোগিতা। অনুষ্ঠানটি ঐ দিন সকাল ৮টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্থার চেয়ারম্যান শায়খ মাওলানা ফয়েজ আহমদ। এছাড়াও দেশের খ্যাতিমান বহু আলেম ও বক্তারা আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, যাদের মধ্যে রয়েছেন, শায়খুল হাদিস আল্লামা নূরুল ইসলাম খাঁন , আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতী আমযাদ হোসাইন আশরাফী, শায়খুল হাদিস মাওলানা মুহসিনুলন হাসান , মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা সাইফুল্লাহ আনসারী, হাফিজ হোসাইন আহমদ ও মাওলানা সাইফুর রহমান।
উল্লেখ্য মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ, নাত ও ক্বেরাত বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার বিভিন্ন পর্ব শেষ হবে বিকেল ৫টা, এরপর অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।
অনুষ্ঠান সফল করতে মাদীনাতুল খাইরি আল-ইসলামীর চেয়ারম্যান শায়খ মাওলানা ফয়েজ আহমদ। সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছে।