
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধি।
এসো ভাই খেলা করি, মাদকমুক্ত দেশ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে জমকালো আয়োজনে কুমিল্লা জেলার বুড়িচং পৌরসভার ৪ নং ওয়ার্ডের পূর্ণমতি পশ্চিমপাড়া যুবসমাজের আয়োজনে ডাবল এলইডি টিভি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ৬ জানুয়ারি) রাতে পূর্ণমতি পশ্চিমপাড়া ফোরকানিয়া মাদ্রাসার মাঠে এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুড়িচং সদর ইউনিয়ন পরিষদ ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য বিশিষ্ট সমাজসেবক মন্তাজ উদ্দিন মেম্বারের সভাপতিত্বে মাসুম গাজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং সদর ইউনিয়নের সাবেক ২ বারের সফল চেয়ারম্যান, বুড়িচং উপজেলা যুবদলের আহবায়ক জাবেদ কাউছার সবুজ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পূর্ণমতি পশ্চিম পাড়ার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক মো জসিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং সদর ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক, বুড়িচং উপজেলা বিএনপির নির্বাহী সদস্য নুরুল আমিন, সমাজসেবক হাজী রেহান উদ্দিন, সমাজসেবক মফিজ মিয়া, রফিক মিয়া, সৌদি আরব প্রবাসী মাসুক মিয়া, ক্যবল টিভি অনলাইন বিশ্বের স্বত্বাধিকারী মাসুক মিয়া সহ বিপুল সংখ্যক পুরুষ, মহিলা দর্শকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেন মাসুক ক্যবল অনলাইন সার্ভিস একাদশ বনাম পূর্ণমতি আরিফ ঠিকাদারএকাদশ।
উক্ত খেলায় জয় লাভ করে মাসুক ক্যবল একাদশ।খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন সিয়াম। খেলা পরিচালনা করেন রফিক মিয়াজি। খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।