
স্টাফ রিপোর্টার মোঃ শাহাদাত হোসেন
মাদারীপুর জেলার রাজের উপজেলার কাদমবাড়ী ইউনিয়নের দিঘীরপার মহামানব গণেশ পাগল সেবাশ্রমের কোষাধ্যক্ষ বাবলু সরকারের দিকনির্দেশনায় মহামানব গনেশ পাগল সেবাশ্রমের সাধারণ সম্পাদক নীলরতন সরকারের সার্বিক তত্ত্বাবধানে মহামানব গনেশ পাগল সেবাশ্রমের সভাপতি মিরন বিশ্বাসের সভাপতিত্বে সপ্তাব্যাপি কবিগান ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর সার্কেল এডিশনাল পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন , অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহা মানব গনেশ পাগল সেবাশ্রমের উপদেষ্টা রঘুনাথ বিশ্বাস,মৃত্যুঞ্জয় অশোক কুমার বিশ্বাস, সুশীল কৃষ্ণ বাড়ৈ, কদমবাড়ী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ভবেন সরকার, দিঘীরপাড় পল্লী উন্নয়ন যুব সংঘের সাধারণ সম্পাদক সঞ্জিত বিশ্বাস, অসীম সরকার, অমৃত বিশ্বাস, অনুপম সরকার,সামিন্ড বিশ্বাস, মহামানব গণেশ পাগল সেবাশ্রমের সভাপতি মিলন বিশ্বাস বলেন দল মত নির্বিশেষে সবাই একত্রিত হয়ে হিন্দু মুসলিম খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ মহামানব গনেশ পাগলের অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করার জন্য সফল সকলে সার্বিক সাহায্য সহযোগিতা করেন।