
*আসন পেতে মরিয়া বিএনপি!!*বিজয়ের স্বপ্ন দেখছে জামায়াতে ইসলামী!!* সর্বত্র প্রচারণা চালিয়ে যাচ্ছে এবি পার্টি!!*আওয়ামী লীগের ভোট পেতে চায় প্রার্থীরা!!
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ,বুড়িচং প্রতিনিধি।
কুমিল্লা ৫ (বুড়িচং-ব্রাহ্মনপাড়া) সংসদীয় আসনটি সীমান্তবর্তী দুই উপজেলা নিয়ে গঠিত। দুটি উপজেলা একটি পৌরসভা ও ১৬ টি ইউনিয়ন নিয়ে এ আসনটি গঠিত।দুই যুগেরও বেশি সময় পর আসন পুনরুদ্ধারে মরিয়া বিএনপি। অন্যদিকে, শক্তি ও জনসমর্থনে অতীতের যেকোনো সময়কে ছাড়িয়ে যাওয়া জামায়াতের সামনে প্রথমবারের মতো আসনটি নিজেদের ঝুলিতে নেওয়ার সুযোগ। তবে দুপক্ষের প্রার্থীরই শক্তির পাশাপাশি আছে দুর্বলতাও। স্বাধীনতা পরবর্তী এ আসনটি আওয়ামী লীগ সমর্থিত হলে ও ৭৫ পর দীর্ঘ সময় বিএনপি, জাতীয় পার্টি এলাকাটি নিয়ন্ত্রণ করে। এরপর ৯০ দশকে আওয়ামী লীগ এবং ২০০১ সালে বিএনপির প্রার্থী আসনটিতে বিজয়ী হয়েছিল। এর পর থেকে ২০২৪ জুলাই বিপ্লব পর্যন্ত অষ্টম থেকে দ্বাদশ ৪ টি ভোটার বিহীন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়েছিল। তারপর ২৪ জুলাই বিপ্লব পরবর্তী এয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতির আয়োজন। সব মিলিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (ব্রাহ্মণপাড়া ও বুড়িচং) আসনে জমজমাট লড়াইয়ের আভাস মিলছে।
এই নির্বাচনে প্রার্থীরা হলেন জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী হাজী মোঃ জসিম উদ্দিন ( ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী এডভোকেট ডক্টর মুহাম্মদ মোবারক হোসেন ( দাঁড়ি পাল্লা প্রতীক), আমার বাংলাদেশ (এবি পার্টি) ব্যারিস্টার যোবায়ের এই ৩ প্রার্থীর মধ্যে হবে ভোটের হিসেব নিকাশ জয় পরাজয়।
এ আসনটি বলতে গেলে বিএনপি ও আওয়ামী লীগের অধ্যুষিত এলাকা। ভোটের বিচারে জামায়াতে ইসলামী ছিল তৃতীয়। বর্তমানে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে অনেকেই আসনটি বিএনপির বলে ধারনা করে। তবে ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই জামায়াত ভোটের মাঠে তাদের সরব উপস্থিতি জানান দিচ্ছে।
বিএনপি, জামায়াতে ইসলামী ও আমার বাংলাদেশ এবি পার্টির সভা সমাবেশে, কর্মী সভায়, পথ সভায় জন সংযোগ প্রচারণায় ব্যাপক হারে কর্মী সমর্থকদের উপস্থিতি দেখা যাচ্ছে। প্রতিদিনে দেখা যাচ্ছে বিএনপির ও জামায়াতে ইসলামী এবং এবি পার্টির ভোট বাড়ছে। এখন প্রতিটি জনপদে প্রচার প্রচারনায় এগিয়ে আছে ৩ জন প্রার্থী। অন্য প্রার্থীদের প্রচার প্রচারনা তেমন নজরে পড়ছে না। বিএনপি, জামায়াতে ইসলামী ও এবি পার্টির প্রার্থীরা বিরামহীন ভাবে চালিয়ে যাচ্ছে তাদের শেষ মূহুর্তের প্রচার।
সরেজমিনে ঘুরে বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায় এ আসনটির বিভিন্ন জনপদের পতিত আওয়ামী লীগ দলীয় স্থানীয় অনেক নেত্বৃতৃন্দ জন প্রতিনিধি কাছে বিএনপি , জামায়াতে ইসলামী ও আমার বাংলাদেশ এবি পার্টির প্রার্থীর পক্ষে ভোট পেতে নানা ভাবে কাছে টানতে মরিয়া। আসনটির দুটি উপজেলার বিএনপির নেত্বৃবৃন্দ যেমন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোট পেতে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন, একই অবস্থা জামায়াতে ইসলামী ও এবি পার্টির ও । ভারত সীমান্তবর্তী এ আসনটির মোট ভোটের সংখ্যা ৪ লাখ ৬৩ হাজার ৮শত ৪২জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২ লাখ ৩৫ হাজার ৮শত ৫৫ জন,মহিলা ২লাখ ২৭ হাজার ৯ শত ৮৭ জন। এর মধ্যে ১১হাজার ৩ শত জন পুরুষ এবং ১০ হাজার ৩০ জন নারী পোস্টাল ভোটার রয়েছে।