
বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে।
দিবসের শুরুতে প্রশাসনের উদ্যোগে প্রভাত ফেরী অনুষ্ঠিত হয়।
শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষে প্রশাসন, উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি, থানা পুলিশ, বিএনপির বিভিন্ন অংগ সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
পরে প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরাব শারবীন এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসুল সামদানী আজাদ, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ-সভাপতি মাহাবুব আলী মিঞা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক বৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।