
বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে তালমা মাদ্রাসা মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
তালমা ইউনিয়ন শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মোঃ এনায়েত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মোঃ আবু হারিচ মোল্যা।
ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ সোহরাব হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর বায়তুলমাল সেক্রেটারি মোঃ ফারুক হোসেন এছাড়া উপজেলা জামায়াতে ইসলামী ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। শত শত মুসল্লীরা ইফতার মাহফিলে শরীক হোন।