
নাজমুল আদনান টাঙ্গাইল জেলা প্রতিনিধি
ধলাপাড়া সংরক্ষিত বনের জমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণকালে অভিযান চালিয়ে দুই জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে বনবিভাগ। টাঙ্গাইলের ধলাপাড়া রেঞ্জের আওতাধীন বটতলী বিট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে ‘টিম ধলাপাড়া’ জানতে পারে যে, বটতলী বিটের সংরক্ষিত বনভূমি দখল করে একটি অসাধু চক্র স্থায়ী স্থাপনা নির্মাণের চেষ্টা চালাচ্ছে। খবর পাওয়া মাত্রই বনবিভাগের বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে বনের জায়গায় অবৈধভাবে ঘর নির্মাণাধীন অবস্থায় দুই জনকে আটক করা হয়। এসময় বন ধ্বংসের কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়েছে।ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা জানান, বনের জমি রক্ষায় তারা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। তিনি বলেন:বন, বনভূমি ও বন্যপ্রাণী রক্ষায় আমাদের এই কঠোর অবস্থান সবসময় বজায় থাকবে। যারা আইনের তোয়াক্কা না করে বন দখলের চেষ্টা করছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ‘টিম ধলাপাড়ার’ এ ধরনের চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
“আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে