
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাদকের বিরুদ্ধে আরেকটি কঠোর অভিযান পরিচালনা করেছে সোনারগাঁ থানা পুলিশ। থানার ওসির নেতৃত্বে অভিযান চালিয়ে আসারিচর এলাকা থেকে প্রায় তিন কেজি গাঁজাসহ সুমাইয়া আক্তার বকুল নামে এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত সুমাইয়া আক্তার বকুল শরীয়তপুর জেলার জাজিরা থানার ঢালিকান্দি গ্রামের মতিন মাতবরের মেয়ে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল এবং গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের পক্ষ থেকে স্পষ্ট বার্তা মাদকের বিরুদ্ধে কোনো ছাড় নয়। যারা সমাজকে বিষিয়ে তুলছে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
এবার চল যুদ্ধে, মাদকের বিরুদ্ধে এই প্রতিজ্ঞা বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোর অবস্থানে রয়েছে। সমাজকে মাদকমুক্ত করতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।