
ক্রাইম রিপোর্টার : রাজিব খাঁন
রাজশাহী নগরীতে ভুয়া চাহিদাপত্র দেখিয়ে জ্বালানি উত্তোলনের চেষ্টা করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের এক সেকেন্ড অফিসারসহ ৩-৪ জন সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।
আজ সকালে নগরীর রাজশাহী নগরীর এয়ারপোর্ট থানা এলাকার মেসার্স হাবিব ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। জানা যায়, অভিযুক্তরা ফায়ার সার্ভিসের নামে একটি চাহিদাপত্র দেখিয়ে প্রায় ২০০ লিটার পেট্রোল উত্তোলন করে।
পরে তারা আরও ১০০ লিটার অকটেন নিতে গেলে সেখানে উপস্থিত গোয়েন্দা সদস্যদের সন্দেহ হয়। তাদের আচরণ ও কাগজপত্র যাচাই করে অসঙ্গতি ধরা পড়ে। এ সময় তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি।
পরবর্তীতে বিষয়টি বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর নওহাটা ফায়ার স্টেশন ইনচার্জকে জানানো হলে তিনি জানান, তাদের স্টেশন থেকে এ ধরনের কোনো চাহিদাপত্র দেওয়া হয়নি এবং জ্বালানি নেওয়ার কোনো অনুমতিও দেওয়া হয়নি।
ঘটনা ধরা পড়ার পর উত্তোলিত তেল ফেরত দিয়ে অভিযুক্তরা দ্রুত স্থান ত্যাগ করে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, ভুয়া চাহিদাপত্র ব্যবহার করে সরকারি প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে জ্বালানি উত্তোলনের চেষ্টা একটি গুরুতর অপরাধ এবং এ বিষয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল