
মহিবউল্লাহ কিরন, বরগুনা জলো প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিন টেপুরা গ্রামে প্রবাসী কবির মাদবরের স্বপ্ন পুড়ে শেষ হয়ে গেছে দুর্বৃত্তদের দেয়া আগুনে।
ঘটনা সুত্রে জানা যায়,উপজেলার দক্ষিন টেপুরা গ্রামে শাহজাহান মাদবরের ছেলে মো. কবির মাদবর কাতার প্রবাসি।প্রবাসে থাকাবস্থায় অনেক কষ্ট করে প্রায় ৪ লাখ টাকা ব্যয় করে একটি চৌচালা কাঠের ঘর নির্মান করেন।সম্প্রতি কবির মাদবার কাতার থেকে দেশে এসে পরিবার পরিজন নিয়ে জীবন যাপন করছেন।

বুধবার পহেলা এপ্রিল বিকালে কবির মাদবারের স্ত্রী শাহিনা বেগম তার বোনের বাড়ীতে যান আর কবির মাদবর বাড়ীর একটু দুরে কানাই মৃধা স্ট্যান্ডে যান।সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার বাড়ীতে আগুনের লেলিহান শিখা দেখে দৌড়ে এসে দেখেন তার ঘর জ¦লছে আগুনে পুড়ে যাচ্ছে।স্থানীয় লোকজনের ঘন্টাখানেক চেষ্টা করার পর আগুন নিভাতে সক্ষম হন।
প্রবাসি কবির জানান, আমরা কেহ ঘরে ছিলামনা ঘরের পশ্চিম পাশ দিয়ে জানালা ভেঙ্গে পেট্রল দিয়ে কেহ আগুন ধরিয়ে দিয়েছে।

আগুনে ঘরের মধ্যে থাকা ৩ লাখনগদ টাকা,আধাবড়ি স্বর্ন,ষ্টিলের ২টি আলমিরা ও ফ্রিজ. কাপড় চোপড়,আসবাব পত্র চালসহ যাবতীয় মালামাল পুরে ছাই হয়ে গেছে।এমনকি বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট ও পুরে গেছে। এতে তার প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবাসি কবির বলেন,আমার সবকিছু শেষ হয়ে গেছে।আমার সাথে কোন মানুষের বিরোধ নাই।কিজন্য দুর্বৃত্তরা আমার ঘরে আগুন দিছে আমি জানিনা।আমি প্রশাসনের কাছে দুর্বৃত্তদের খুজে বের করে বিচার দাবী করছি।
আমতলী থানার অফিসার ইনচার্জ মো.জাহাঙ্গির হোসেন মুঠোফোনে বলেন, আগুনে ঘর পোড়ার কথা শুনেছি।এ বিষয় এখোনো কোন অভিযোগ পাই নাই ।অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।