
বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
শনিবার সকাল এগারোটায় ঢাকা থেকে সড়ক পথে নগরকান্দায় এসে পৌছায়। এসময় এক একটা করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স , নগরকান্দা উপজেলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) পরিদর্শন ও বৃক্ষ রোপন, নগরকান্দা উপজেলা ভূমি অফিস পরিদর্শন, সালথা উপজেলার রসুলপুর বাসুয়ারকান্দি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) পরিদর্শন, সালথা উপজেলার বালিয়াপট্টি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, সালথা উপজেলা ভূমি অফিস পরিদর্শন ও সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের উজিরপুর মোল্যা রহমানের বাড়ি পর্যন্ত সড়ক পূনঃর্বাসন কাজের উদ্বোধনসহ অন্যান্ন কর্মকান্ডে অংশগ্রহণ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল ইসলাম মোল্যা, পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন, নগরকান্দা সার্কেল মাহমুদুল হাসান,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসুল জামদানী আজাদ, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহকারী এটার্ণি জেনারেল জুয়েল মুন্সি সুমন, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ন- সম্পাদক হাফিজুর রহমান শরীফ, নগরকান্দা টিটিসির অধ্যক্ষ কেএম মিজানুর রহমান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, হেলাল উদ্দিন হেলাল, রবিউল ইসলাম বাবু, জামাল হোসেন, মিরান হোসেন, ইকবাল হোসেন, হাফিজুর রহমান, সুমন মিয়া, ইকবাল হোসেন, মুজিবর রহমানসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পরিদর্শন কালে প্রধান অতিথি বিভিন্ন বিষয় নিয়ে কতৃপক্ষের সাথে কথা বলেন, এবং দিক নির্দেশনা প্রদান করেন।