
জগন্নাথপুর প্রতিনিধি :
জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নবগঠিত আহ্বায়ক কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন পৌর বিএনপি’র আহ্বায়ক মোঃ সালাউদ্দিন আহমদ মিঠু, ১ম যুগ্ম-আহ্বায়ক মোঃ আব্দুল মতিন,যুগ্ম-আহ্বায়ক মোঃ দিলু মিয়া, যুগ্ম-আহ্বায়ক মোঃ সামসুল হক,যুগ্ম-আহ্বায়ক মোঃ তকবুর হোসেন সহ নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে পৌর বিএনপির নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে সত্য ও ন্যায়ের পক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নতুন এই কমিটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিক ফোরামের কার্যক্রম সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য সুদৃঢ়করণ এবং সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরতে সহায়ক হবে। নেতৃবৃন্দ আহ্বায়ক কমিটির সকল সদস্যের সার্বিক সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।