
নুরুল ইসলাম বিশেষ প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের পোড়াদিয়া গ্রামের বটতলা ঈদগাহ মাঠকে কেন্দ্র করে সরকারি অনুদান আত্মসাতের অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের জন্য বরাদ্দকৃত সরকারি অর্থ যথাযথভাবে ব্যয় না করে আত্মসাত করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি সালমা জাহানের স্বামী সাখাওয়াতের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এলাকাবাসী।
এ বিষয়ে সাখাওয়াতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে সমাধান করা হবে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।