
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লা মহানগর ছাত্রদলের ১৯৩ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোঃ নাহিদুজ্জামান রানা, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক হিসেবে মোঃ ফায়াজ রশিদ প্রিমু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরমানুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসমাইল হোসেন।
শনিবার (২ মে ২০২৬) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির ঘোষণা দেওয়া হয়। আংশিক পূর্ণাঙ্গ কমিটিতে ২৮ জন সহসভাপতি, ৫৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ৪৪ জন সহ সাধারণ সম্পাদক, ৫৪ জন সহ সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, সহপ্রচার সম্পাদক, দপ্তর সম্পাদক, সহ-দপ্তর সম্পাদক মনোনীত করা হয়েছে।পরবর্তীতে কমিটিটি কেন্দ্রীয় ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়।