
আরিফ কাউসার রহমান শাহীন
লেখক, গবেষক ও শিক্ষাবিদ
প্রধান শিক্ষক,পূর্ণমতি মনসূর আহমদ উচ্চ বিদ্যালয়
বুড়িচং, কুমিল্লা।
আমি দেশের সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদের কে অনুরোধ করবো, আপনার জাতীয় স্বার্থে এক শুরে কথা বলুন। কারণ দেশ টা আমার, আপনার, সকলের। একবার পথ হারিয়ে গেলে, পথ আর ফিরে পাবেন না। তাই বিদেশি শক্তির উপর নির্ভর না করে, আপনারা এক সাথে বসুন, কথা বলুন, জাতীয় সমস্যা সমাধান করুন। রাজপথ গরম করলে কি হবে? কিচ্ছু হবে না, তা আপনারাও জানেন; ইহা সমাধানের রাস্তা না। আমেরিকা, চিন,জাপান,অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপে কি আমাদের মতো মাঠ দখল করে? উনারা কিআমাদের চেয়ে পিছিয়ে? এই প্রশ্ন করাটাও আমার বোকামি, তারপরও করতে হলো, আফসোস লাগে।এই সংস্কৃতি থেকে বেড়িয়ে আসতে হবে।
সামান্য একটি বিষয়, শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে হবে। উনার তো একটি বডি আছে, উনারা বডি উনাকে সঠিক তথ্য দিবেন এবং ইহাই স্বাভাবিক। উনার সচিব,বোর্ডের চেয়ারম্যান মহোদয়গন, জেলাপ্রশাসক মহোদয়গন, উপজেলা নির্বাহী অফিসার মহোদয়গন, কেন্দ্রের দায়িত্ব প্রাপ্তকর্মকর্তাগন কি দায়িত্ব এড়িয়ে যেতে পারেন? উনাদেরকে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় জবাবদিহিতার আওতায় আনা উচিৎ। আমাদের দূর্ভাগ্য, আমরা যে-কোন বিষয় কে রাজনৈতিক নিত্তিতে মাপার চেষ্টা করি। আমার তো মনে হয় আমরা ধর্ম কর্ম পালন করার সময়ও রাজনীতিকে এমন ভাবে ধারন করি তা যেন হারিয়ে না যায় ; মনে হয় যেন পৈতৃক সম্পদ।আমরা সকলেই একাধারে কৃষক, শ্রমিক, শিক্ষক, সরকারি কর্মকর্তা, কর্মচারী, ডাক্তার, ইঞ্জিনিয়ার সকলে রাজনীতিবিদ! হাস্যকর, এই চর্চা থেকে বেড়িয়ে আসতে হবে।
এখন আসেন ছাত্র -ছাত্রীদের কথা, এরা অনেক ই মতামত প্রকাশ করেছেন, ” যারা পড়াশোনা করেছে তাদের পরীক্ষা ভালো হয়েছে এবং প্রশ্ন কঠিন হয় নি। এ সমস্ত ছাত্র -ছাত্রীগন ঘরে আছেন এবং আন্দোলনে আসেনি! ছাত্র -ছাত্রীদের কে বুঝতে হবে নকল করে,দেখে পাশ করার দিন অতীত। তাই তাদের উচিৎ ফেইসবুক,টুইটার,ভাইবার, পাবজিগ্যাম বাদ দিয়ে পড়াশোনা ও খেলাধুলায় মনযোগ দেয়া,অন্যথায় ভবিষ্যৎ অন্ধকার হবে,বৈ -কি? তখন আর রাজনৈতিক বড় ভাইদের কে পাশে পাবে না।তাই সময় থাকতে পড়ার টেবিলে বসতে হবে। ভুলে গেলে চলবে না, মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় তোমাদের অভিভাবক ; তোমাদের আলোকিত ভবিষ্যতের জন্য পরিশ্রম করে যাচ্ছেন।
আরেকটি কথা না বললেই নয়; আমিও হয়তো এর বাহিরে না।আমরা art of communication অর্থাৎ শৈল্পিক যোগাযোগে অত্যন্ত ব্যার্থ, আজকাল ছেলেমেয়েরা কথা বলার সময় এতো বাজে বাজে শব্দ চয়ন করে তা দু:খ জনক। মনে হচ্ছে যেন আগুনের স্ফুলিঙ্গ, আগুন দিয়ে কি আর সগুন নেভানো যায়? তাই ভাষা ব্যবহারে সতর্ক হতে হবে। এব্যাপার পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান অগ্রণী ভুমিকা পালন করতে হবে। সাথে সাথে দেশের জনগনক,অভিভাবক এবং কোমলমতি ছাত্র- ছাত্রীদেরকে বাস্তবতা বুঝতে হবে। ছাত্র -ছাত্রীগন কোন দলের কাচা মাল না-হওয়া ই সমীচীন মনে করি।পরীক্ষায় যে মেকানিজম ছিল, তা এখন অতীত, সরকার বাহাদুর শিক্ষার্থীদের জীবন ধ্বংস করতে পারে না। তাই শিক্ষার মূলস্রোতে আসতে হবে। (চলমান….)