
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা মিনি কনফারেন্স রুমে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা (জুলাই-২০২৬) অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান এবং চরভদ্রাসন থানার এসআই এনামুল হক।
সভায় আরও বক্তব্য দেন গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, শিক্ষক মো. জাহিদ হোসেন, চরভদ্রাসন বণিক সমিতির সভাপতি মো. আলমগীর হোসেন মোল্ল্যা, সাংবাদিক মো. মেজবাহ উদ্দিন, লিয়াকত আলী লাভলু ও আহাম্মেদ আল ইভান প্রমুখ।
সভায় উপজেলার বাজারে যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত করা, বাজার ব্যবস্থাপনা এবং বর্জ্য অপসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া উপজেলায় ইভটিজিং, বাল্যবিয়ে প্রতিরোধ এবং মাদক নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা কামনা করা হয়।