
মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর খেলার মাঠে মরহুম আব্দুল হামিদ ফকির ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর নেয়ামুল এর সঞ্চালনায় হাজী মোহাম্মদ গোলাম মোস্তফা হাওলাদার এর সভাপতিত্বে ফুটবল খেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানেপ্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন রাজৈর উপজেলা নির্বাহী অফিসার রাজৈর পৌর প্রশাসক মাহফুজুল হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান।
উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা বিএনপি নেতা শেখ মোঃ জাকির হোসেন, রাজৈর উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আবুল হাসান খান, রাজৈর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মোঃ ইলিয়াস সরদার, মাদারীপুর জেলা জিয়া পরিষদের সভাপতি আজিজুর রহমান, সহসাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, রাজৈর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি রাজু আহমেদ বাবুল, রাজৈর পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মাসুদ ফকির, সাবেক কমিশনার মহাসিন ফকির, জিয়া পরিষদের দপ্তর সম্পাদক সোহেল, মাদারীপুর জেলা ছাত্রদলের সদস্য আশিকুর রহমান রুবেল, বিশিষ্ট ব্যবসায়ী মোশারফ হোসেন, রাজৈর উপজেলা পৌরসভা মৎস্যজীবী দলের সভাপতি হিরো মোল্লা, রাজৈর উপজেলা পৌর বিএনপি আহবায়ক পান্নু শেখসহ আরো অনেকে।
পশ্চিম রাজৈর আরামবাগ ক্লাব ইটালি একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলকে একটি ফ্রিজ উপহার প্রদান করা হয়।