
মুরাদনগর,কুমিল্লা প্রতিনিধিঃ
মুরাদনগর উপজেলার চাপিতলা ইউনিয়নের চাপিতলা- বাইড়া সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। সেই জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছেন বিএনপি নেতা সাইদুল হক ভূইয়া। তিনি নিজস্ব অর্থায়নে সড়কে ইট ও খোয়া দিয়ে সড়কটি মেরামত করে যানবাহন চলাচলের উপযোগী করে তোলেন তিনি।
বাহরাইন প্রবাসী সাইদুল হক ভূইয়া বাহরাইন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চাপিতলা গ্রামের মৃত মুলফত আলী ভূইয়ার ছেলে। তিনি এই সড়ক সংস্কার ছাড়াও এলাকায় সাধারণ মানুষের পাশে দাড়িয়ে মানবিক সহায়তা করে যাচ্ছেন।
স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে চাপিতলা ইউনিয়নের চাপিতলা-বাইড়া সড়কটি বেহাল অবস্থায় পড়ে ছিল। সামান্য বৃষ্টিতেই কাদা জমে যেত, সৃষ্টি হতো বড় বড় গর্ত। এতে সাধারণ মানুষসহ শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ত। বিষয়টি জানতে পেরে বিএনপি নেতা সাইদুল হক ভূইয়া নিজ উদ্যোগে সড়কটি সংস্কার কাজ শুরু করেন।
স্থানীয় আবুল কালাম জানান, এ সড়ক দিয়ে প্রতিদিন অনেক স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থীসহ হাট-বাজারের কয়েক হাজার মানুষ চলাচল করে।