
মোস্তফা মাহমুদ, উপজেলা প্রতিনিধিঃ
আজ সকাল ১০ ঘটিকায় উপজেলা মিনি হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস ও জাতীয় বিজয় দিবস ২০২৫ পালন উপলক্ষে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের পেশাজীবি সংগঠনের নেতাকর্মী , মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ,উপজেলার সকল অফিসার সহ স্হানীয় সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে আলোচক হিসাবে অংশ গ্রহনকারীদের মধ্যে উল্লেখ যোগ্য উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) যায়েদ হোসাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা রেফায়েতুল ইসলাম। রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ শাহজাহান শিকদার, বিএনপির সিনিয়র নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন।জনপ্রতিনিধি হিসাবে বক্তব্য দেন গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এয়াকুব আলী। শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন মৌলভীর চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দিন আহমেদ, সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক মেজবাহ উদ্দিন, লিয়াকত হোসেন লাভলু এবং আব্দুস সবুর খান কাজল প্রমুখ। প্রকাশ থাকে যে এর আগে একই স্হানে উক্ত উপজেলায় নুতন ইউএনও হিসাবে যোগদানকৃত মোঃ জালাল উদ্দিনের সাথে বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের একটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভাটি সঞ্চালনা করেন মোঃ জাহিদ তালুকদার উপজেলা সমাজসেবা কর্মকর্তা।
উক্ত সভায় সভাপতিত্ব করেন চর ভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন।