
ক্রাইম রিপোর্টার : মো: রাজিব খাঁন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভায় এক বিশাল ও শান্তিপূর্ণ শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, নওহাটা পৌরসভা শাখা, রাজশাহী জেলা-এর উদ্যোগে এ শুভেচ্ছা মিছিলের আয়োজন করা হয়। মিছিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
শুভেচ্ছা মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও বিএনপি নেতা অ্যাডভোকেট শফিকুল হক মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিজানুর রহমান মিলন, আহ্বায়ক, নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দল।
প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন ইফতেখারুল ইসলাম ডনি, সদস্য, রাজশাহী জেলা যুবদল ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাসুদুর রহমান লিটন, আহ্বায়ক, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— শাহরিয়ার আমিন বিপুল, সদস্য সচিব, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দল, রফিকুল ইসলাম রফিক, সভাপতি, নওহাটা পৌরসভা, রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক, নওহাটা পৌরসভা
মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক, নওহাটা পৌরসভা, আবু সুফিয়ান, সাবেক কাউন্সিলর, ৭ নং ওয়ার্ড আ. হামিদ, সাবেক সভাপতি, নওহাটা পৌরসভা, জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক, নওহাটা পৌরসভা, সমসের আলী, যুব সাধারণ সম্পাদক, নওহাটা পৌরসভা মিছিলটি নওহাটা পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে এবং বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত পথসভায় রূপ নেয়। এ সময় নেতাকর্মীরা তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং তার নেতৃত্বে দেশে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের প্রত্যাশা ব্যক্ত করেন। সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, “তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে একটি নতুন দিগন্তের সূচনা করবে। বিএনপি জনগণের অধিকার আদায়ের আন্দোলনে অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে সক্রিয় থাকবে।”
শুভেচ্ছা মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা— রহমত, মিজান, সাজু, সানোয়ার, আমিন, মুনারুল, রাজু, হাবিবুর, রায়হান, ওবায়দুল, সবুজ, সুজন, সোহাগ, আবু সায়েদ এছাড়া যুবদল থেকে উপস্থিত ছিলেন আব্দুল আল মামুন সুজনসহ,উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী।