
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধি।
কুমিল্লা ৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিমের নির্দেশে মাদক কারবারি, মাদক সেবনকারী ও মাদক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিবর্গদের সতর্ক করে বুড়িচং পৌরসভার পূর্ণমতি গ্রামের ৪ ও ৫ নং ওয়ার্ড এলাকায় প্রচারাভিযান পরিচালনা করছেন বুড়িচং উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো এনামুল হক।
আজ সোমবার প্রচারভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ওই প্রচারাভিজানে মাইকিং করে বলা হচ্ছে, পূর্ণমতি ৪ ও ৫ নং ওয়ার্ডবাসীর জন্য একটি বিশেষ বার্তা। পূর্ণমতির মাটিতে কোনো মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীর ঠাঁই হবে না।
সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদক কারবারিদের জন্য রইল চরম হুঁশিয়ারি। অত্র এলাকায় কোনো ধরনের মাদকের কারবার, সেবন এবং মাদক কর্মকাণ্ড সহ্য করা হবে না। মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের যে কোন তথ্য দিতে এলাকাবাসীকে মো এনামুল হকের একটি হটলাইন নাম্বার দেওয়া হয়েছে। নাম্বারটি (01799616131)। তথ্যদাতার নাম পরিচয় গোপন রাখা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।
মাইকিং এ আরও বলা হয়েছে পূর্ণমতি হবে শান্তি ও নিরাপত্তার জনপদ। হাজী জসিম উদ্দিন জসিম এমপির পক্ষ থেকে এলাকাবাসীকে জানাই রমজানের শুভেচ্ছা।’