
মোঃ সোহরাব হোসেন মুন্সি,নিজস্ব প্রতিনিধিঃ
বটিয়াঘাটায় চিংড়ি চাষীদের সাথে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২৭ তারিখ শনিবার, বেলা ২টার দিকে বটিয়াঘাটা উপজেলার ঘাগড়ামারী গ্রামে রূপালী মৎস্য এগ্রো ফার্ম পরিদর্শন ও মৎস্য চাষীদের সাথে মতবিনিময করেন প্রধান অতিথি ফরিদা আখতার উপদেষ্টা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। সভাপতিত্ব করেন জনাব মোঃ জাহাঙ্গীর আলম পরিচালক মৎস্য অধিদপ্তর, খুলনা বিভাগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. মোঃ আব্দুর রউফ মহাপরিচালক মৎস্য অধিদপ্তর বাংলাদেশ, ড. আবু নঈম মোহাম্মদ আব্দুছ ছবুর যুগ্মসচিব মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, ডাক্তার মোঃ গোলাম হায়দার পরিচালক প্রাণিসম্পদ অধিদপ্তর খুলনা বিভাগ, মোঃ মাহবুবুর রহমান, পুলিশ সুপার খুলনা, মোঃ বদরুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা খুলনা, খন্দকার কামরুজ্জামান উপজেলা নির্বাহী অফিসার বটিয়াঘাটা খুলনা, হাফিজুর রহমান অফিসার ইনচার্জ বটিয়াঘাটা, সেলিম সুলতান উপজেলা মৎস্য কর্মকর্তা,মোঃতরিকুল ইসলাম উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, মোহাম্মদ শাজাহান চৌধুরী প্রেসিডেন্ট বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, মোঃ নাসিরুল্লাহ পরিচালক রুপালী এ্যাগ্রো।
এছাড়া চিংড়ি সেক্টরের সাথে জড়িত বিভিন্ন স্টেক হোল্ডারবৃন্দ, সাংবাদিক বৃন্দ ও মৎস্য চাষীবৃন্দ। উক্ত মতবিনিময় সভায় ভেনামি চিংড়ি চাষের বর্তমান অবস্থা ও উন্নতিকল্পে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।