
মোঃ মোজাফফার আহমেদ বিলাইছড়ি উপজেলা প্রতিনিধিঃ
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ৩নং ফারুয়া ইউনিয়নে তীব্র শীতের প্রকোপ থেকে সুরক্ষা দিতে গরীব, দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সম্প্রতি ফারুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ৩০০ জন শীতার্ত মানুষের হাতে এই কম্বল তুলে দেওয়া হয়।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন ফারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা। এসময় তিনি বলেন, “তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। পর্যায়ক্রমে ইউনিয়নের আরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা আমাদের রয়েছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন সচিব সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা, সংশ্লিষ্ট ইউপি সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। হাড়কাঁপানো শীতে নতুন কম্বল হাতে পেয়ে অসহায় মানুষগুলোর মুখে হাসির ঝিলিক দেখা যায়।