
রিয়াজ রহমান জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধিঃ
জগন্নাথপুরে শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে কম্বল বিতরণের মাধ্যমে শীতার্ত মাদ্রার এতিম শিশু, হাসপাতালের অসহায় রোগী ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্ল্যাহ।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে তিনি এতিমখানার শিশু, হাসপাতালের রোগী এবং দরিদ্র মানুষের মাঝে মানবিক সহায়তার কম্বল বিতরণ করেছেন। এসময় সহকারি কমিশনার ভূমি মোঃ মহসীন উদ্দিন উপস্থিত ছিলেন। ইউএনও বরকত উল্ল্যাহ জানান, শীতের প্রকোপ বাড়ার কারনে সবচেয়ে বেশি কষ্টে পড়েছে এতিম শিক্ষার্থী ও সমাজের ছিন্নমূল মানুষ। তাই অসহায় মানুষের শীতের কষ্ট কিছুটা লাগব করতে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ হতে প্রাপ্ত কম্বল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাতে ঘুরে ঘুরে বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।