
মোস্তফা মাহমুদ, উপজেলা প্রতিনিধি চরভদ্রাসন, ফরিদপুরঃ
আজ বেলা ৩ ঘটিকার সময় ফরিদপুর ৪ ভাংগা, সদরপুর, চর ভদ্রাসন আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় জাতীয়তাবাদী কৃষক দলের সাধারন সম্পাদক জনাব শহিদুল ইসলাম বাবুল চর ভদ্রাসন উপজেলা রিটার্নিং কর্মকর্তার নিকট তার মনোনয়ন পত্র জমা দেন।
এর আগে সকাল ১০-৩০ মিনিটে ভাংগা ও দুপুর ১২ টায় সদরপুরে তিনি স্ব স্ব রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দেন।
চর ভদ্রাসন পৌছালে শত শত দলীয় নেতাকর্মী তাকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা জানান।এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের বলেন আপনারা কোন প্রকার শ্লোগান দিবেন না এবং নির্বাচনী আচরনবিধি যাতে ভঙ্গ না হয় সেজন্য আপনারা এ স্হান থেকে সরে গিয়ে অবস্থান নিন।
এরপরে মনোনয়ন পত্র জমা দান শেষে স্হানীয় বিএনপি কার্যালয়ে সমবেত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা অনেক কষ্ট করে তীব্র শীত উপেক্ষা করে আজকের এই মনোনয়ন পত্র জমা দান অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এজন্য সবাইকে কৃতজ্ঞতা জানাই।আপনারা দলীয় প্রার্থীর পক্ষে কাজ করুন যাতে আমাদের বিজয় সুনিশ্চিত হয়।
এসময় দলের সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখ যোগ্য ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক মোদারেস আলী ইছা,বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জহুরুল হকশাহাজাদা মিয়া,খন্দকার সেলিম,এ্যাডঃ মাহবুবুর রহমান দুলাল, শাহ আলম মিয়া,চর উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তত কমিটির আহবায়ক অহিদুজ্জামান মোল্লা, সদস্য সচিব আঃ কুদ্দুস ভিপি বাদশা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ শাহজাহান শিকদার, সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আলী। সম্মেলন প্রস্তত কমিটির সকল সদস্য, উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর, সাধারণ সম্পাদক আঃ উহাব মোল্লা।উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি কামরুল হাসান ফিরোজ, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আসলাম শেখ, সাধারণ সম্পাদক আঃ ছাত্তার শিকদার, স্বেচ্ছাসেবক দল সভাপতি ফরহাদ হোসেন মৃধা প্রমুখ।