
স্টাফ রিপোর্টার:
ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মুফতি রায়হান জামিলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
আজ যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তাঁর দাখিলকৃত মনোনয়নপত্র সম্পূর্ণ বৈধ বলে ঘোষণা করেন। এতে ফরিদপুর-৪ আসনের জাতীয় পার্টির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বৃদ্ধি পেয়েছে।
এ সময় মুফতি রায়হান জামিল বলেন, “মনোনয়নপত্র বৈধ ঘোষণার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের আরেকটি ধাপ সফলভাবে অতিক্রম করেছি। ফরিদপুর-৪ আসনের জনগণের অধিকার, উন্নয়ন ও কল্যাণে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে চাই। ইনশাআল্লাহ, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই এগিয়ে যেতে চাই।”
তিনি সকল নেতাকর্মী, সমর্থক ও এলাকাবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।