
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, কুমিল্লা প্রতিনিধিঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লা ৫( বুড়িচং -ব্রাহ্মণ পাড়া) বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মিলাদ ও দোয়া-মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন কুমিল্লা ৫ (বুড়িচং ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী
হাজী জসিম উদ্দিন জসিম, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এ,টি,এম মিজানুর রহমান, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী কবির হোসেন সহ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।