
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধিঃ
কুমিল্লা জেলার বুড়িচং পৌরসভার ৪ নং ওয়ার্ডের পূর্ণমতি গ্রামে ইক্বরা কুরআনীয়া হাফিজিয়া মাদ্রাসা ও প্রি- ক্যাডেট ইবতেদায়ী ও দাখিল মাদ্রাসার উদ্যোগে ২য় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) রাতে পূর্ণমতি প্রি-ক্যাডেট ইবতেদায়ী ও দাখিল মাদ্রাসার মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়েছে।
প্রধান শিক্ষক হাফেজ মাওলানা দেলোয়ার হোসেনের পরিচালনায় ওয়াজ ও দোয়া মাহফিলে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ণমতি ইক্বরা কুরআনীয়া হাফিজিয়া মাদ্রাসা ও প্রি-ক্যাডেট ইবতেদায়ী দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী মোহাম্মদ আলমগীর হোসেন শাহ্আলম। প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হয়রত মাওলানা নাসির উদ্দিন আনসারী।বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুফতি সাখাওয়াত বিন তাহের।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাবেদ কাউছার সবুজ, বিশিষ্ট সমাজসেবক মো এনামুল হক, খান ফাউন্ডেশনের সভাপতি মুমিনুল ইসলাম খান, পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সাংবাদিক গিয়াস উদ্দিন, বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মন্তাজ উদ্দিন মেম্বার,বিশিষ্ট সমাজসেবক রেহান উদ্দিন,বিশিষ্ট সমাজসেবক রেজাউল করিম স্বপন, সাবেক মেম্বার আমিনুল ইসলাম, পূর্ণমতি প্রি-ক্যাডেট ইবতেদায়ী ও দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মো সফিউল্লাহ, বিশিষ্ট সমাজসেবক আল মামুন,সমাজসেবক হুমায়ন, সমাজসেবক কাশেম পুলিশ, সমাজসেবক বাবুল মিয়াসহ অত্র গ্রামের যুবসমাজ,গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষার্থী, আশে পাশের বিভিন্ন গ্রাম থেকে আগত মেহমানগন উপস্থিত ছিলেন।
উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে মোনাজাত শেষে আমন্ত্রিত সকলের মাঝে তবারক বিতরন করা হয়। মাহফিলে পূর্ণমতি পশ্চিম পাড়া যুব সমাজের মাসুক, সেলিম, সিরাজ, জনি, অপু, হাসিব, রুমন, জিকুলু, সিয়াম, পারভেজ, মাসুম সহ আরো অনেকে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন।