
রিয়াজ রহমান, জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সুনামগঞ্জ-৩( জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কয়ছর এম আহমদ এর নির্বাচনী প্রচারণায় অংশ নিতে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসছেন সাবেক জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের দুই নেতা আকিকুর রহমান চৌধুরী জুবের ও মির্জা লিকসন আহমদ।
সাবেক দুই ছাত্র নেতা ১৮ জানুয়ারী লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং ১৯ জানুয়ারী সকাল ৯.৩০ ঘটিকায় সিলেট ওসমানী বিমান বন্দরে অবতরন করবেন। নিরাপদ যাত্রায় সকলের দোয়া কামনা করছেন জগন্নাথপুরের সাবেক এই দুই ছাত্র নেতা।