
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং উপজেলা।
কুমিল্লার বুড়িচং পৌরসভার ৪ নং ওয়ার্ডের পূর্ণমতি গ্রামে বিশিষ্ট সমাজসেবক, যুবসমাজের আইকন ,বুড়িচং উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো এনামুল হকের ব্যক্তিগত উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে পূর্ণমতি মসজিদ গেটে ৪ নং ওয়ার্ডের শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক যুবসমাজের আইকন বুড়িচং উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এনামুল হক বলেন “শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। “সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে এলে শীতার্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে। ভবিষ্যতে আমি আবার ও আপনাদের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে চেষ্টা করব।
এ সময় উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ডের সাত্তার মেম্বার, বাহারাইন প্রবাসী গিয়াস, যুবনেতা মুসা, যুবনেতা জগলুল, বুড়িচং সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ওয়েল্ডিং সুমন, স্বেচ্ছাসেবক ফয়সাল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।