
মোঃ মোজাফফার আহমেদ, বিলাইছড়ি প্রতিনিধি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীরোত্তম)-এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ সোমবার (১৯ জানুয়ারি) বিলাইছড়ি ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বিলাইছড়ি উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা শেষে বাদে ইশা উপস্থিত সকলে মহান নেতার রুহের মাগফেরাত কামনা করে প্রার্থনায় অংশ নেন।
উক্ত দোয়া মাহফিলে উপজেলা বিএনপির ও যুবদল ইউনিয়ন যুবদল ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় বাজার জামে মসজিদের ইমাম ও খতিব। মোনাজাতে শহীদ জিয়ার আত্মার শান্তি এবং দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।