
মোঃ রাশিদুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
আগামী ২৬ জানুয়ারি বরিশাল বিভাগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভা সফল করার লক্ষ্যে পটুয়াখালীর বাউফলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় বাউফল উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম তালুকদার, সাবেক এমপি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ পটুয়াখালী-০২ (বাউফল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী।
বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার সভায় সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজাম খোকন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য আলী আজম, উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী গিয়াস উদ্দিন, উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক ফিরোজ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, তারেক রহমানের বরিশালের জনসভা চলমান রাজনৈতিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে গণসংযোগ জোরদার করা হবে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণভাবে জনসভায় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ।