
স্টাফ রিপোর্টার মোঃ শাহাদাত হোসেন
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দোলকুন্ডি গ্রামে ইউপি সদস্য সূর্য মিয়ার মাতুব্বরের সঞ্চালনা জুয়েল মাতুব্বরের সার্বিক তত্ত্বাবধানে সত্তার মাতুব্বরের সভাপতিত্বে মাদকবিরোধী সমবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সদস্য সূর্যমিয়া মাতুব্বর, জুয়েল মাতুব্বর, আসাদ খলিফা, মিজান মাতুব্বর, টোকান ফরাজী, নুরুদ্দিন,তৈয়ব আলী হাওলাদার, বিকাশ মাতব্বর, নওশেদ মোল্লা।
বক্তারা বলেন, দোলকুন্ডি গ্রামের সাজন চোকদার এর ছেলে শাহাদাত চোকদার দীর্ঘদিন যাবৎ মাদক কারবারীর সাথে ব্যবসা করে আসছে। ইতিমধ্যে প্রশাসনের হাতে মাদকসহ আটক হওয়ার পরে এলাকাবাসী প্রমাণ পায় শাহাদাত চোকদার একজন সক্রিয় মাদক ব্যবসায়ী। তার সূত্র ধরে গ্রামবাসী দলমত নির্বিশেষে একত্রিত হয়ে আগামী প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার লক্ষ্যে এই উদ্যোগ নেন।
গ্রামবাসী সকলে ঐক্যমত হয়ে বলেন, এই গ্রামে যার ছেলেই হোক কোনভাবে গ্রামবাসী জানতে পারে কেউ মাদকের সাথে জড়িত থাকে এমনকি মাদক সেবন করে তাহলে গ্রামবাসী একত্রিত হয়ে মাদক সেবিকে গ্রাম থেকে থেকে উৎখাত করা হবে এবং মাদক কারবারীর সাথে কেউ জড়িত থাকলে তাদেরকে গ্রাম ছাড়তে হবে । এ ব্যাপারে গ্রামবাসী প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন ।