
মোঃ মোজাফফার আহমেদ, বিলাইছড়ি প্রতিনিধি।
২৯৯নং আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষ হতে বিলাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আঃ সালাম ফকির এবং উপজেলা সহ-সাংগঠনিক সম্পাদক ধনমনি চাকমা ৩নং ফারুয়ায় উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মরহুমের অন্ত্যেষ্টিক্রিয়া ও সৎগতি অনুষ্ঠানে উপস্থিত হয়ে উপজেলা বিএনপি সভাপতি মোঃ আঃ সালাম ফকির এবং সহ-সাংগঠনিক সম্পাদক ধনমনি চাকমা এই ত্যাগী নেতার আত্মার শান্তি কামনা করেন এবং শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং রাজনৈতিক ও জনসেবামূলক কাজে বাবু তেজেন্দ্রলাল তঞ্চঙ্গ্যার দীর্ঘদিনের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।