
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার ৫ (বুড়িচং – ব্রাহ্মণপাড়া) নির্বাচনী আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী হাজী জসীম উদ্দীন জসিমকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল গনমিছিলের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার ২২ জানুয়ারি বিকেলে পূর্ণমতি ৪ ও ৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে গনমিছিলের আয়োজন করা হয়েছে।
বুড়িচং উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো এনামুল হকের নেতৃত্বে পূর্ণমতি ৪ ও ৫ নং ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষগণ মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি পূর্ণমতি উওর পাড়া মোখলেস মেম্বারের বাড়ির রাস্তা থেকে শুরু হয়ে বাগান বাড়ি পদক্ষিণ করে মসজিদ গেট আফিল উদ্দিন মার্কেটে নেতাকর্মীদের নির্বাচনী বিভিন্ন দিকনির্দেশনা দিয় সমাপ্ত হয়।