
রিয়াজ রহমান জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় মূল বিষয়বস্তু তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং অফিসার ডঃ মোহাম্মদ ইলিয়াস মিয়া। জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরকত উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়ারা সাদ মাস্টার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দীন, থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা কাউছার আহমদ, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুব হোসেন, জগন্নাথপুর প্রেস ক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমদ, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সভাপতি মো: হুমায়ুন কবির, সিনিয়র সহ সভাপতি শাহ এস এম ফরিদ, সাধারন সম্পাদক গোলাম সারোয়ার, কোষাধ্যক্ষ হিফজুর রহমান তালুকদার জিয়া, সংবাদিক শাহজাহান মিয়া, ফুজায়ের আহমদ, তৈয়বুর রহমান সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনের প্রস্তুতি, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নির্বিঘেœ ভোটকেন্দ্রে আসা নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। তিনি বলেন, গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে একটি স্বচ্ছ নির্বাচন ও গণভোটের বিকল্প নেই। তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান।