
নুরুল ইসলাম সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
২৩ জানুয়ারি শুক্রবার বেলা ৪ ঘটিকায় ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের মোলামেরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফরিদপুর- ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব মোঃ শহিদুল ইসলাম বাবুল এর পক্ষে কাজাখস্তান প্রবাসী ফরহাদ ওহাব আকন এর অর্থায়নে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও এলাকার যুব সমাজের মাঝে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন প্রবাসীর পিতা সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল ওহাব আকন। তিনি বলেন আমি গর্বিত যে আমার ছেলে ফরহাদ আকন বিদেশে বসেও চিন্তা করে গরীব-দুঃখী মানুষ যেন শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে পারে সেজন্য তার উদ্যোগ হতদরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার যুব সমাজ যেন মাদকাসক্তে আসক্ত না হয় সেজন্য বিভিন্ন ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়।
প্রবাসী ফরহাদ আকন বাংলাদেশ কাজাখস্তান কমিউনিটির সভাপতি ও দেশটির একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকতা পেশায় নিযুক্ত আছেন।
প্রবাসী ফরজ আকনের সাথে কথা বলে জানা যায় তিনি তার এই সেবামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত রাখবেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন প্রবাসের মা ফরিদা বেগম, সিকদার নাজমুল হাসান রাজু- সদস্য, সদরপুর উপজেলা বিএনপি, মাসুদুর রহমান- সদস্য, সদরপুর উপজেলা বিএনপি, আসাদ মৃধ- সদস্য সচিব, সদরপুর কৃষক দল, জাফর হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মনিরুজ্জামান মনির।