
স্টাফ রিপোর্টার মোঃ শাহাদাত হোসেন
ফরিদপুর এর ভাংগা থানার ,এফআই আর; জি আর নং-২৭, তারিখ- ২৪ জানুয়ারি, ২০২৬; সময়- ০০.০৫ ঘটিকা ধারা- 399/402 পেনাল কোড, ১৮৬০; এর এজাহারনামীয় ০৬ (ছয়) জন ডাকাত গ্রেফতার ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার।
ফরিদপুর জেলার পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম-সেবা নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার (ভাংগা সার্কেল) জনাব মোঃ রেজওয়ান দীপু এর তত্ত্বাবধানে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং মাদক ও চোরাচালান এবং গ্রেফতারী পরোয়ানা, নিয়মিত মামলার আসামী গ্রেফতার করার লক্ষ্যে জনাব মোঃ আব্দুল আলীম, অফিসার ইনচার্জ, ভাংগা থানা এর নেতৃত্বে ভাংগা থানার এসআই(নিঃ)/মোঃ মশিউর রহমান খান, সঙ্গীয় এসআই(নিঃ)/মোশারফ হোসেন, এসআই(নিঃ)/আসাদ শেখ, কং/১২০৬ সোহেল (এসএএফ), রাত্রীকালীন কিলো-৭ এর অফিসার এসআই(নিঃ)/পরেশ বাগচী ও সঙ্গীয় ফোর্সসহ সর্ব থানা ভাংগা, জেলা-ফরিদপুরদের সমন্বয়ে একটা চৌকশ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইং-2২/0১/২০২৬ খ্রিঃ রাত 1৩.৪৫ ঘটিকার সময় ভাংগা থানাধীন ভাংগা গোলচত্বর হইতে ঢাকাগামী হাইওয়ে রোড, তারাইল সলিলদিয়া ব্রিজের এর সার্ভিস রোডের ঢালে কয়েক জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ কে অবহিত করে সংবাদের সত্যতা যাচাই করার জন্য সংগীয় অফিসার ও ফোর্স সহ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হলে মালিগ্রাম হইতে শিবচর অর্থাৎ ঢাকার দিকে সলিল দিয়া ব্রীজ এর নিকট পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল দৌড়িয়ে পালানোর চেষ্টা কালে আমি সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ০৩ জন কে ১। মোঃ কামাল উকিল(৪০), পিতা-মৃত ওহাব উকিল, সাং-হৃদয়নন্দী গুচ্ছগ্রাম, থানা-রাজৈর, জেলা-মাদারীপুর, ২। শাহ আলম শেখ(৩৫), পিতা-ফরহাদ শেখ, সাং-পশ্চিম রাজৈর, থানা-রাজৈর, জেলা-মাদারীপুর, এপি-মিরপুর, ১২ বস্তির মধ্যে, ডিএমপি, ঢাকা. ৩। মোঃ ইনছান মিয়া(২৫), পিতা-মোঃ আবছার উদ্দিন, সাং-মধুয়া কোনা, থানা-দূর্গাপুর, জেলা-নেত্রকোনা, এপি-মিরপুর, ১২ বস্তিতে, ডিএমপি, ঢাকা, হাতে দেশীও অস্ত্রসহ হাতে নাতে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীদের দেওয়া তথ্যমতে ইং-2৩/0১/2৬ তারিখ রাত 0০.২0 ঘটিকা হতে একই তারিখ সারাদিনব্যাপি ব্যাপক অভিযান পরিচালনা করিয়া ডিএমপি, ঢাকার জুরাইন এলাকা হতে আসামী ৪। মোঃ রাজু মন্ডল(২৮), পিতা-মৃত মোঃ জহুরুল মন্ডল, সাং-নুনুজ হাইস্কুল(জব্বার ডিলারের বাড়ীর পাশে), থানা-বদলগাছী, জেলা-নওগাঁ, এপি-নিউ জুরাইন আলম সাইচ্ছা শাহাবউদ্দিনের বাড়ীর ভাড়াটিয়া, থানা-শ্যামপুর, ডিএমপি, ঢাকা, ৫। মোঃ নুর আলম (২৩), পিতা-মৃত মোঃ আক্কাছ আলী, সাং-চন্দ্রগঞ্জ, থানা-নোয়াখালী সদর, জেলা-নোয়াখালী, এপি-জুরাইন শহীদ কন্টাকটরের বাড়ীর ভাড়াটিয়া, থানা-শ্যামপুর, ডিএমপি, ঢাকা, ৬। মোঃ উজ্জ্বল(৩০), পিতা-মোঃ রফিক, সাং-স্ট্যান্ড বাজার, থানা-দক্ষিন কেরানীগঞ্জ, জেলা-ঢাকা, এপি-জুরাইন নাদিম মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা-শ্যামপুর, ডিএমপি, ঢাকাদের গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানায় তারা ডাকাতি করার উদ্দেশ্যে উক্ত স্থানে সমবেত হয়েছিল। আসামীরা একটি সংঘবদ্ধ আন্তজেলা ডাকাত ও দস্যু দলের সদস্য। আসামীদের নামে বাংলাদেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির প্রস্তুতি/ডাকাতি মামলা রয়েছে।