
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধি।
মরহুম আব্দুল খালেক সাহেবের স্মরণে ও কোমলমতি শিক্ষার্থী-এবং তুরুন যুবসমাজকে মাদক মুক্ত রাখতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় কাবাডি খেলার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) রাত ৮ টায় কুমিল্লার বুড়িচং পৌরসভার ৪ নং ওয়ার্ডের পূর্ণমতি গ্রামে সবুজ চেয়ারম্যান বাড়ির মাঠ প্রাঙ্গণে কালের বিবর্তনে হারিয়ে যাওয়া জাতীয় খেলা কাবাডির ডাবল এলইডি টিভি কাপ টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
পূর্ণমতি বিল পুকুরপাড় জামে মসজিদের সাবেক সভাপতি মো আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং পৌরসভার আগামীর কর্ণধার, বুড়িচং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাবেদ কাউছার সবুজ,প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন বুড়িচং পৌরসভার আগামীর ৪ নং মডেল ওয়ার্ড গড়ার স্বপ্নদ্রষ্টা, যুবসমাজের আইকন, বুড়িচং উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো এনামুল হক।
মো মাসুম মিয়াজির সঞ্চালনায় ফাইনাল খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য যুবরত্ন আরিফুর ইসলাম সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং সদর ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মুমিনুল হক খান সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, সামাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় নারী, পুরুষ ও শিশু কিশোর, বয়স্ক বয়জষ্ঠারা খেলা দেখার জন্য উপস্থিত ছিলেন।
ছাত্র-যুবসমাজকে মাদক মুক্ত রাখতে এবং অন্য দিকে ক্রীড়া চর্চায় মনোযোগী ও আগ্রহী করে তুলতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী জনপ্রিয় কাবাডি খেলার ঐতিহ্য ধরে রাখার জন্য হামিম কাউছারের নেতৃত্বে এ খেলার আয়োজন করেছে স্থানীয় যুব সমাজ।শীতের রাতে অনেক দিন পর জাতীয় ঐতিহ্যবাহী কাবাড়ি খেলা দেখতে দূর-দূরান্ত থেকে শতশত উৎসুক জনতার ঢল নামে। ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন সেভেন স্টার ক্লাব বনাম পূর্ণমতি টাইগার ক্লাব। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় পূর্ণমতি টাইগার ক্লাব। গ্র্যান্ড ফাইনাল কাবাডি খেলায় রেফারির দায়িত্ব পালন করেন শিক্ষক নাজমুল হাসান।পরে চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।