
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধি।
কুমিল্লার বুড়িচংয়ে বাংলা ৭১ টেলিভিশনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) রাতে বুড়িচং পৌরসভার ৪ নং ওয়ার্ডের পূর্ণমতি মধ্য বাজারে বাংলা ৭১ টেলিভিশনের শাখা অফিসে কুমিল্লা ব্যুরো চিফ গাজী কুদ্দুছুর রহমান সোহাগের আয়োজনে কেক কেটে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
মাসুম মিয়াজির সঞ্চালনায় বুড়িচং উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ক্রীড়া সংগঠক, যুব সমাজের আইকন মো এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং সদর ইউনিয়নের সাবেক দুইবারের সফল চেয়ারম্যান, বুড়িচং উপজেলা যুবদলের আহবায়ক জাবেদ কাউছার সবুজ চেয়ারম্যান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মুমিনুল হক খান, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা মো মুসা, বুড়িচং সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সাবেক মেম্বার আব্দুল সাত্তার, সুমন ভুইয়া, ৪ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি আলাউদ্দিন ভূঁইয়া, মাসুক ক্যবল ও ইন্টারনেটের স্বত্বাধিকারী মাসুক মিয়া,৪ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার শাওন, যুবদলের সহ সভাপতি এমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন সহ,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
বাংলা ৭১ টেলিভিশন ২ বছরের মধ্যে দেশের বেশ কয়েকটি জেলা ও উপজেলায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এর জন্য পাঠক ও দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে।অনুষ্ঠানে সকলেই বাংলা ৭১ টেলিভিশনের সার্বিক কামনা করেন। এবং কেক কেটে দ্বিতীয় বর্ষ উদযাপন করেন।