
রিয়াজ রহমান জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ -৩ আসন ( জগন্নাথপুর – শান্তিগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী কয়ছর এম আহমদ এর সমর্থনে নির্বাচনী গণসংযোগ ও ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছে জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট নেতৃবৃন্দ।
২রা ফেব্রুয়ারী সোমবার দিন ব্যাপী জগন্নাথপুর সদর বাজার, কলকলিয়া বাজার, রানীগঞ্জ বাজারসহ বিভিন্ন বাজারে এ গণসংযোগ করেন। গণসংযোগকালে নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে কয়ছর এম আহমদকে বিজয়ী করতে সর্বস্থরের জনসাধারনের প্রতি অনুরোধ জানান। এসময় জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক চেয়ারম্যান মুহিব চৌধুরী, সাবেক সভাপতি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রফিক মিয়া, সাবেক সহ-সভাপতি এম এ কাদির, সাবেক জেনারেল সেক্রেটারি মুজিবুর রহমান মুজিব, ট্রাস্টি সুজাতুর রেজা সুজাত, ছমির আলী, আওলাদ হোসেন, এম এ কবিরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।